সম্প্রতি আমার ফোটাগ্রাফির ব্যাপারে আগ্রহ
জাগাতে ভাবলাম একটু পড়াশুনা করি এটার উপর। প্রথম প্রথম কিছু সমস্যার মুখোমুখি হলেও
ধীরে ধীরে আমার ধারনাটা অনেকখানি পরিষ্কার হতে লাগলো। তাই বলে আমার সব ধারনাই যে
সঠিক তা বলবো না। আপনারা পারলে আমার ধারনার ভুলগুলো ধরিয়ে দিবেন এই আশা রাখছি। আমি
যা জানতে পেরেছি তাই লিখছি -
Basic
Photo Tips: Aperture, Shutter Speed, and ISO
Introduction:
Introduction:
আজকালকার দিনে ফটোগ্রাফি অনেকটাই সহজ হয়ে
গিয়েছে ডিজিটাল ক্যামেরা আসাতে। পুরনো দিনের মতো আর ফিল্ম ক্যামেরার উপর ভরসা করতে
হয় না। ফিল্ম ক্যামেরার কোন ঝক্কি ঝামেলা নেই ডিজিটাল ক্যামেরাতে। পয়েন্ট এবং
শুটিং এর মাধ্যমেই দারুনভাবে আপনার আশেপাশের দৃশ্যগুলোকে আপনি ধরে রাখতে পারছেন।
কোনো শুট ভালো না হলেও অসুবিধা নেই, তা আপনি সাথে সাথেই দেখতে পারছেন এবং আবার
আরেকটা ছবিও তুলতে পারছেন। আধুনিক ডিজিটাল ক্যামেরায় কিছু কিছু অপশন আছে যা একজন
সাধারন মানুষ অতটা ভালভাবে খেয়াল না করার কারনে অনেক সুন্দর ছবি তুললেও তা কেমন
যেন কথা বলছে না বা ফুটে উঠছে না। এর পিছনে কিছু কারন তো অবশ্যই আছে। এই কারন
খুঁজতে গিয়েই আমার প্রথমবারের মত ফটোগ্রাফির প্রতি আর্কষন জাগে। কিছু পড়াশুনার পর
যা জানতে পারলাম তা হল- Aperture,
Shutter Speed এবং ISO এই তিনের সম্নয় সাধনে তোলা ছবির ব্যাপার।
এর পরবর্তী পোস্টে আমি Aperture কি এবং ব্যাখা করব কিভাবে ব্যবহার করতে হয়।
___________________________________________________________________________________________
ধন্যবাদ

No comments:
Post a Comment