বিশ্বে অনেক আলোচিত সংবাদের মধ্যে এখন নতুন করে যোগ হয়েছে ফেসবুকের নতুন চেহারা সর্ম্পকিত আলোচনা। মজার বিষয় হল, এখন বিশ্ব যখন অনেকখানিই টালমাটাল অবস্থায় আছে তাদের ইকোনমিক দুর্বলতা কিভাবে দূর করা যায় তা নিয়ে; সে সময় ফেসবুকের এই নতুন পরিবর্তন যেন অনেকখানি লাঘব করেছে এইসব দুঃশ্চিন্তাকে।
এখন পর্যন্ত ফেসবুকের পরিবর্তন অতখানি দৃষ্টিগোচর না হলেও পরির্বতন হচ্ছে ধীরে ধীরে। ফেসবুক সম্প্রতি তাদের লাইভ ফিড এর বিন্যাসে পরির্বতন এনেছে। এছাড়াও পরির্বতনের মধ্যে রয়েছে - শীর্ষ সংবাদ ফীড সাজান, ব্যবহারকারীদের ক্ষমতা অপসারণ, স্টাটাস আপডেটসহ রিয়েল টাইম টিকারকে লাইভ ফীডে সংযোজন করা।
কিন্তু বড় যেই পরির্বতনগুলো আসছে তাহল –
- Timeline বা সময়রেখা – যা কিনা একজন ব্যবহাকারীর ঐতিহাসিক জীবন সম্পর্কে তথ্য এবং ছবি পোস্ট করার সুবিধা দিবে।
- Facebook Gestures – পূর্বে কেবলমাএ “Like” এর অপশন ছিল যা কিনা অনেকখানি অসুবিধাজনক ব্যবহাকারীদের জন্য। যেমন ধরুন আপনি পোস্টটি ইন্টারেস্টিং মনে করেছেন কিছু পচ্ছন্দ করা ছাড়া আপনি কোনোভাবেই তা ইন্ডিকেট করতে পারবেন না। Facebook Gestures আমাদের এইসব অসুবিধাগুলোকেই দূর করবে। মূলত যেকোনো verb ই বাটন আকারে ব্যবহার করা যাবে এখন থেকে।
- · Sharing in real-time – নতুন এই টিকার সুবিধা আপনি যে কোনো কিছুই real-time এর মাধ্যমে ব্যক্ত করতে পারবেন – যেমন আপনার এক্সিপেরিএন্স সমূহ – মুভি, গান এইসব।
No comments:
Post a Comment