অনেক অ্যাপেল প্রেমিক এবং
ইউজাররাই আশা করে ছিল iPhone ৫ এর জন্য। কিন্তু গতকালকের প্রেস রিলিজ অনেকখানিই হতাশ
করেছে তাদের সবাইকে। আমার মনেও প্রশ্ন জেগেছিল কেন তারা গ্রাহকদের আরেকটু বেশি
কিছু দিল না, ঘোষনা করলো iPhone 4S এর।
যা কিনা সামান্য কিছু আপডেট ভার্সন iPhone 4 এর। কিন্তু যখন “Siri Voice Recognition” এর কাজ দেখলাম এবং ফাস্টার প্রসেসিং পাওয়ার সম্পন্ন A5
চিপের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম, এখন আমি আশাবাদি যে আমার নেক্সট ফোন হবে iPhone 4S।
আপডেটেড এই ফোনে কি কি থাকছে
–
- প্রথমেই বলতে হয় A5 প্রসেসরের কথা। ফাস্টার প্রসেসিং পাওয়ার। অনেক ভিডিও গেম পিপাসুরাই এখন ফাস্টার গ্রাফিক্সের সুবিধা পাবে যা গেম খেলার জন্য খুবই জরুরি। যেহেতু A5 ডুয়েল কোর প্রসেসর, তাই এর কার্যক্ষমতাও ২ x টাইম দ্রুত। এই A5 চিপ বর্তমানে আইপ্যাড ২ এ ব্যবহৃত হচ্ছে।
- নতুনভাবে তৈরি ক্যামেরা, যা কিনা খুব সহজেই দারুন ক্লিয়ার ছবি তুলতে সক্ষম। বর্তমান সমীক্ষায় দেখা গেছে যে, ফ্লিকারে (Flicker) এ যে সকল ছবি পোস্ট করা হয় তার সিংহভাগই আসে iPhone 4 থেকে। নতুন এই ক্যামেরা লেন্স ৫টি ডিফারেন্ট পোর্সন লেন্সের সম্নয়ে তৈরি এবং Wide Angle ফটোগ্রাফির জন্য পারফেক্ট। লেন্সের অ্যাপারচার হল f 2.4। এর মানে, প্রচুর আলো প্রবেশ করতে পারবে ক্যামেরা সেন্সরে, যা নাইট টাইম ফটোগ্রাফির জন্য অপরিহার্য। Noise Reduction পাওয়ার ভালো করা হয়েছে এই নতুন ৮ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন আইফোনে। যা কিনা ছবির মধ্যকার Granny ভাব কমাবে এবং বেটার কোয়ালিটি ছবি দিবে।
- নতুনভাবে তৈরি এন্টেনাঃ পূর্বের ভার্সনে এন্টেনার জন্য অনেক গ্রাহকদেরই ফোন রিস্পেশনের অভিযোগ থাকলেও এই নতুন ভার্সনে তা আর থাকবে না। প্রতিটি ফোনই কল ইনকামিং এবং আউটগোয়িংয়ের জন্য দুটি এন্টেনা ব্যবহার করে। iPhone 4 এর ডিজাইনে, কল রিসিভিং এবং মেকিং এর এন্টেনা নিচে হওয়াতে যখন ফোন মুঠো করে ধরা হয় তখন সিগন্যাল ঠিকমতো পায় না। আর উপরের এন্টেনা সাধারনত WIFI এবং GPS এর কাজে ব্যবহার করা হয়। কিন্তু নতুন আইফোনে এই দুই এন্টেনা সিমুল্টেনিয়াস্লি ইন্টারচেঞ্জ করবে এবং কল রিসিভিং এবং মেকিংও সম্পন্ন হবে একসাথে।
- Siri Voice Recognition ঃ আরেকটি নতুন সংযোজন, যা আপনার পার্সোনাল এসিস্টেন্ট হিসাবে কাজ করবে। মানে হল আপনি আপনার সকল কাজ ভয়েস কমান্ডের মাধ্যমে করতে পারবেন। কল মেকিং, মিটিংয়ের টাইম ঠিক করা অথবা চেঞ্জ করা, ক্যালেন্ডারে যোগ করাসহ আরো অনেক কিছুই। এছাড়াও Visual Impaired ইউজাররাও এই ফোন সহজে ব্যবহার করতে পারবে।
·
এই ফোনে নতুন iOS 5 সংযোজিত থাকবে, যার প্রধান বৈশিষ্ট্যই হল ক্লাউড কম্পিউটিংকে আরও
সহজভাবে ইউজারদের কাছে নিয়ে আসা।


No comments:
Post a Comment