গুগল কি পিছিয়ে পড়ছে অ্যাপেল থেকে? এই প্রশ্ন জেগেছে অনেকের মনেই। অ্যাপেলের নতুন প্রোডাক্ট উন্মোচন হতে যাচ্ছে আগামী ৪ই অক্টোবর, তাই বলে গুগল পিছিয়ে থাকবে তা তো হতে পারে না। এই জন্যই আসছে ১১ ই অক্টোবর ধারনা করা যাচ্ছে যে গুগলে বহু প্রতিক্ষিত “ICE CREAM SANDWICH” এর মোড়ক উন্মোচিত হবে San Diego তে Samsung's Mobile এর নতুন প্রোডাক্ট লাইনের সাথে।
এখন প্রশ্ন জাগতে পারে এই ICE CREAM SANDWICH কি? এটি হল গুগলের নতুন অপারেটিং সিস্টেম যা কিনা সম্নয় সাধন করবে অ্যানড্রইড এবং ট্যাবলেট প্লাটর্ফম এই দুটিকে একসাথে। ধারনা করা হচ্ছে যে, গুগল তাদের ফ্রাগমেন্টেড প্লাটফর্মকে এক জায়গায় করার প্রচেষ্টা করছে অ্যাপেলের মত যাতে করে তারা তাদের মার্কেটে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। এইসবই ধারনা, কিন্তু সব পদক্ষেপের পিছিনেই কোনো না কোনো সত্যি লুকিয়ে থাকে যা সময়ই বলে দেবে। যেমন – গুগলের Motorola কিনে নেওয়াও বড় একটা পদক্ষেপ ছিল।

No comments:
Post a Comment