October 03, 2011

iPad Tips & Tricks


iPad এমনভাবে তৈরি করা হয়েছে যে, যে কেউ এটি খুব সহজে ব্যবহার করতে পারবে। কিন্তু তারপরও কিছু জিনিস আছে যা জেনে রাখলে আরও সহজে এর ম্যাজিকাল ব্যবহারগুলো সম্নধ্যে জানা যায়।

The Soft Reset

অনেকেই হয়তো বা জানেনা কিভাবে Soft Reset করা যায় iPad এ। যদি কোন কারনে iPad এর system freeze হয়ে যায়, সেইক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হলো iPad এর power এবং home button কে একসাথে press করলে iPad নিজে নিজে restart হবে। কোন প্রোগামকে বন্ধ করতে হলে হোম বাটনকে দুইবার প্রেস করতে হবে।

Cut, Copy and Paste for Experts

কোন টেক্সটকে কপি করতে হলে iPad এ ডাবল ট্যাপ করলেই তা সিলেক্ট হয়ে যায়। কিন্তু যদি একটি প্যারাগ্রাফ  সিলেক্ট করা অনেকটা সময় সাপেক্ষ। সহজ উপায় হল, যে প্যারাগ্রাফটি আপনি সিলেক্ট করতে চান তার যে কোন একটি ওয়ার্ড এর পাশে আপনি চারবার ট্যাপ করলেই পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে।

Import Your Own (Free) Books

আপনি ইচ্ছা করলে আপনার পূর্বে ডাউনলোড করা eBooks গুলো যা কিনা ePub অথবা PDFs format এ আছে তা iTunes এর মাধ্যমে অথবা ইমেইল attachment এর মাধ্যমে iBooks store করতে পারবেন।

Easy Mute

iPadMute করার সুবিধা অনেক  সহজ। আপনি আপনার ভলিউম বাটন ২ সেকেন্ড ধরে রাখলেই সহজেই তা করা যায়।

Digital Photo Frame

iPad এ নতুনভাবে সংযোজিত ফ্লাওয়ার বাটনে ক্লিক করলে iPad লক করা থাকলেও আপনি আপনার পচ্ছন্দের ছবিগুলো সহজেই Digital Photo Frame হিসাবে দেখাতে পারবেন।

Taking Giant Screenshots

অনেকেই হয়তো বা জানেন না যে iPad এ সহজেই গুড কোয়ালিটি স্ক্রীন শট নেওয়া যায়। আর যেহেতু 768x1024 resolution ব্যবহার করা হয় তাই স্ক্রীন শটও খুব সুন্দর হয়। কিভাবে নিবেন - power এবং home button কে একবার প্রেস করলেই তা করা যায়।

No comments:

Post a Comment